Online Counselling Session Booking:

Warm greetings..!
আপনি বর্তমানে আমাদের অ্যাডমিন টিমের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা মূলত অনলাইন কাউন্সেলিং ও সাইকোথেরাপি সেবার অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে থাকি।

কীভাবে বুকিং করবেন

  1. পেমেন্ট করুন: সেশনের ধরন ও সময় বেছে নিন, বিকাশ/নগদে পেমেন্ট করুন এবং ট্রানজেকশন নম্বর দিন।
  2. সময় নিশ্চিত করুন: আমাদের প্রতিনিধি পেমেন্ট যাচাই করে WhatsApp-এ সময় নিশ্চিত করবেন। দয়া করে কল করবেন না, কারণ ওই নম্বরে অন্য সেশন চলতে পারে।
  3. প্ল্যাটফর্ম বেছে নিন: সেশন WhatsApp, IMO বা অন্য সুবিধাজনক অনলাইন প্ল্যাটফর্মে হবে।

আপনি কোথায় থাকেন?

১. সেশনের ধরন

২. তারিখ বেছে নিন

৩. সময় বেছে নিন (৪০ মিনিটের সেশন)

ফাঁকা বুক হয়েছে / অপেক্ষমাণ

সাধারণ প্রশ্ন

সেশনের ফি কত এবং কীভাবে পেমেন্ট করব?

সেশনের ধরন বেছে নিলে ফি দেখা যাবে। বাংলাদেশে থাকলে বিকাশ/নগদে পেমেন্ট করে ট্রানজেকশন নম্বর দিন। প্রবাসে থাকলে WhatsApp-এ অ্যাডমিনকে জানান।

প্রতিটি সেশন কত মিনিটের?

প্রতিটি সেশন ৪০ মিনিটের।

বুকিং অনুরোধ পাঠানোর পর কী হবে?

পেমেন্ট যাচাই করে আপনার দেওয়া নম্বরে (WhatsApp-এ) সময় নিশ্চিত করা হবে। নিশ্চিতকরণ পাওয়ার আগে সেশন নিশ্চিত ধরবেন না।

সময় পরিবর্তন করতে চাইলে কী করব?

সেশনের আগে যত দ্রুত সম্ভব WhatsApp-এ জানান।

আমার তথ্য কি গোপন থাকবে?

হ্যাঁ। কাউন্সেলিং সম্পূর্ণ গোপনীয় (Confidential)। আপনার অনুমতি ছাড়া কোনো তথ্য কারও সাথে শেয়ার করা হয় না। বুকিং ফর্মে শুধু নাম, মোবাইল নম্বর ও পেমেন্টের তথ্য নেওয়া হয়। আপনার সমস্যার বিস্তারিত এখানে লিখতে হবে না।

আপনাদের ওখানে মানসিক রোগীকে ভর্তি করানো যাবে?

আমাদের রাজু আকন মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রথম ধাপে অভিজ্ঞ সাইকোলজিস্টের মাধ্যমে অনলাইন অথবা অফলাইন কাউন্সিলিং সেবা নেওয়ার সুযোগ রয়েছে। এই কাউন্সিলিং রোগী নিজে নিতে পারেন। তবে অনেক ক্ষেত্রে রোগী কাউন্সিলিং নিতে না চাইলে পরিবারের সদস্যরাও কাউন্সিলিং নিতে পারেন। প্রাথমিক কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি— সমস্যার ধরন কী? চিকিৎসাটি কীভাবে এগোলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে? ভর্তি প্রয়োজন আছে কি না? কীভাবে কম খরচে কার্যকর চিকিৎসা নেওয়া সম্ভব? কোন হসপিটালে ভর্তি করালে ভালো হবে? অথবা কোন নির্দিষ্ট সাইক্রিয়াটিস্টকে রেফার করলে ওষুধ এবং সাইকোথেরাপির মাধ্যমে ভালো হবে কিনা? অনেক সময় দেখা যায়, রোগীকে ভর্তি না করেও নিয়মিত কাউন্সিলিংয়ের মাধ্যমে মানসিক সমস্যা উল্লেখযোগ্যভাবে ভালো হয়ে যায়। তাই ভর্তি প্রয়োজন কি না—এই সিদ্ধান্ত নেওয়ার আগে কাউন্সিলিং নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।

শুধু ৫–১০ মিনিট ফোনে কথা বলা যাবে?

সাধারণভাবে না।
কারণ ৫–১০ মিনিটে—
✔ সমস্যা বোঝা যায় না
✔ Diagnosis করা যায় না
✔ চিকিৎসা পরিকল্পনা করা যায় না
সঠিক মূল্যায়নের জন্য Professional Session প্রয়োজন।

⁠কেন Session ছাড়া পরামর্শ দেওয়া সম্ভব নয়?

অনেকেই ভাবেন—
"আমি শুধু ২ মিনিট কথা বলতে চাই।"
কিন্তু একজন Psychologist-এর জন্য সেই ২ মিনিটের উত্তরও দায়িত্বপূর্ণ।
আপনার জন্য ভুল পরামর্শ ক্ষতিকর হতে পারে।
তাই আপনার নিরাপত্তা, সঠিক মূল্যায়ন এবং কার্যকর চিকিৎসার স্বার্থে Professional Session-এর মাধ্যমেই পরামর্শ দেওয়া হয়।

Scroll to Top